× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৭ আসনে আ. লীগের মনোনয়ন পেলেন আরাফাত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৯ জুন, ২০২৩
মনোনয়ন পেলেন আরাফাত

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত।

শুক্রবার (৯ জুন) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তার নাম চূড়ান্ত করা হয়। সভায় একইসঙ্গে নয়টি পৌরসভার মেয়র এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ২২ জন। এর মধ্যে আওয়ামী লীগের নিজ দলের নেতা ছাড়াও ব্যবসায়ী এবং চলচ্চিত্র জগতের ব্যক্তিরাও ছিলেন।

উল্লেখ্য, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে মৃত্যু বরণ করার পরে এই আসনটি শূন্য হয়। পরে গত ১ জুন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১৭ জুলাই হবে নির্বাচন। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।


এ ক্যটাগরির আরো খবর..