× Banner
সর্বশেষ
ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ 

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ACP
হালনাগাদ: সোমবার, ১৫ জুন, ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আবু নাঈম খান নামের এক মিনি ট্রাকের চালক  চালক নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
আজ সোমবার (১৫ জুন) সকালে মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু নাঈম খান (৫৫) মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার মৃত আব্দুর সাত্তার খানের ছেলে। তিনি মিনি ট্রাকটির চালক ছিলেন।
এ ঘটনায় আহতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালীর বয়াগ্রাম এলাকার ইউনুসের ছেলে জুয়েল, একই উপজেলার এলোবাদী গ্রামের ডাবলুর ছেলে সজীব, ঝিনাইদহ সদরের চাপারা গ্রামের খলিলের ছেলে আমিরুল এবং ঝিনাইদহের মহেশপুরের কাজিরবেল এলাকার ইনসানের ছেলে লাভলু।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আল-আমিন মিয়া জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে সোমবার সকালে সংবাদ পত্র সরবরাহের কাজে নিয়জিত একটি মিনি ট্রাক ও বড় ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান নিহত হন।
দুর্ঘটনায় বড় ট্রাকটিতে থাকা জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২) ও লাভলু (৩০) আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহযোগিতায় আহতদের মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
ডাসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, ‘দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও চারজন। দুর্ঘটনাস্থান থেকে যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..