ডাসারে ২টি স্বেচ্ছাসেবী সংস্থার  মধ্যে অনুদানের  চেক বিতরণ

ডাসারে ২টি স্বেচ্ছাসেবী সংস্থার  মধ্যে অনুদানের  চেক বিতরণ
মাদারীপুরের ডাসারে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আওতায় নিবন্ধিত দুটি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার(২৭সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা কার্যালয়ে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
ডাসার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন প্রমুখ।
এসময় উপজেলার নিবন্ধিত দুটি স্বেচ্ছাসেবী সংস্থা সৃষ্টি সেবাকে (১৬০০০/-) ষোল হাজার টাকা ও উদায়ন সংঘের হাতে(১৬০০০/-) ষোল হাজার টাকা করে মোট ৩২ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মশিউর রহমান বলেন, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আওতায় উপজেলার  নিবন্ধিত দুটি সংস্থার মধ্যে আজ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলার  যেসকল নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা আছে।যাঁরা ইতিমধ্যে অনুদানের জন্য আবেদন করেছেন।তাদেরকে যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে তাঁদের মধ্যেও অনুদানের চেক বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।