× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
শিক্ষকদের সাথে এমপির মতবিনিময়

মাদারীপুরের ডাসারে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে, মাদারীপুর -৩ আসনের সংসদ  সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এর সাথে বাংলাদেশ শিক্ষক  সমিতি(বিটিএ) এর  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(৫ মার্চ) বিকেল ৩ টায়  উপজেলার ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজের হলরুমে মাধ্যমিক শিক্ষকবৃন্দের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) ডাসার উপজেলা শাখার সভাপতি ও নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীথ কুমার তালুকদারের সভাপতিত্বে  প্রধান অথিতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. আল মামুন,ডাসার থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি সাব ইন্সপেক্টর নুরুল ইসলাম, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক অফিসার মো. আশরাফুজ্জামান।এছাড়াও উপজেলার  প্রধান শিক্ষকগন ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে আলোচনা হয়।এসময় প্রধান অথিতির বক্তব্যে বলেন,সভায় শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে আলোচনা হয়।এসময় প্রধান অথিতির বক্তব্যে বলেন,আপনারা ক্লাসে ছাত্র -ছাত্রীদের পড়ালেখার  মান উন্নয়নে বেশী মনোযোগী হন।শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নে আপনাদের আমার কাছে আসার প্রয়োজন নেই।আমি আপনাদের  প্রয়োজনে খোঁজ খবর নিয়ে পাশে থাকবো।শিক্ষকদের সহযোগিতা ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব না।


এ ক্যটাগরির আরো খবর..