× Banner
সর্বশেষ
নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’ ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে ভারী ট্রাকে বালু ও মাটি পরিবহনে নষ্ট হচ্ছে গ্রামীন সড়ক

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নষ্ট হচ্ছে গ্রামীন সড়ক

প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে উপজেলার হেলিপোর্ট সংলগ্ন বালুর মাঠ থেকে  ট্রাকে করে নিয়মিত বালু ভর্তি করে গ্রামিন সড়ক ব্যবহার করে দিনরাত ভারী ট্রাকে বালু পরিবহন করার অভিযোগ উঠেছে, বালু ব্যবসায়ী শাহআলম লস্করের বিরুদ্ধে।
আজ সোমবার(১৯ জানুয়ারি) সরজমিনে জানাগেছে, ডাসার উপজেলার পশ্চিম পাশে  বেশ কিছু বছর আগে নিচু জমিতে বালু ও ড্রেজার মেশিন দিয়ে পিড়ারবাড়ী অবদার খাল থেকে বলগেট ও দীর্ঘ পাইব লাইন ব্যবহার করে বালু  ভরাটের কাজ করেন, শাআলম লস্কর।সাবেক যোগাযোগ সৈয়দ আবুল হোসেনের মৃত্যুর পরে বিভিন্ন স্থানে বালু বিক্রি করেন,শাহ আলম লস্কর।বালু হস্তান্তর করতে তিনি ব্যবহার করছেন ভারী ট্রাক।গ্রামিন সড়কে ভারী ট্রাকে নিয়মিত বালু ও মাটি পরিবহন কারণে রাস্তাঘাট ভেঙে  ও দেবে যাচ্ছে।পিচঢালাই উঠে ও সড়কে মাটি পরে ধূলায় আচ্ছন্ন হয়ে পড়ছে সড়ক। মূলত ট্রাকে অতিরিক্ত ওজন ও অনিয়মিত চলাচলের ফলে, জনদুর্ভোগ বাড়ছে এবং কোটি কোটি টাকার গ্রামিন  সড়ক নষ্ট হচ্ছে, এমনকি বালু পড়ে দুর্ঘটনাও ঘটছে।বালুর ধূসোর চাদরে আচ্ছন্ন হয়ে পড়ছে সড়ক।এতে করে সড়কে চলাচলকারী ছোট যানবাহন চালক ও ক্ষুব্ধ পথচারী। প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন, এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা ভ্যানচালক মো. তাইম জানান,সড়কে চব্বিশ ঘন্টা ভাড়ী ট্রাক দিয়ে বালু ও মাটি পরিবহন করছে, বালু ব্যবসায়ী শাহ আলম লস্কর।এতে রাস্তা ভেঙে ও ফাটল ধরছে।এছাড়াও সড়কে বালু ও মাটি পড়ে আছে।আমরা প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..