× Banner
সর্বশেষ
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে?

ঠাকুরগাঁওয়ে সংসদ সদস্যের জনসভা মঞ্চ ভাংচুর, সভা পন্ডু

admin
হালনাগাদ: সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলামের জনসভা মঞ্চ ভাংচুর করা হয়েছে। এতে সংসদ সদস্যের সভাটি পন্ডু হয়ে যায়।

রোববার রাতে ভাতুরিয়া ইউনিয়ন ও হরিপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ মঞ্চ ভাংচুর করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ হরিপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম নিজের ইচ্ছে মত ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের একটি পকেট কমিটি তৈরি করেন। পকেট কমিটিতে সামসুল আলমকে সভাপতি ও অ্যাড. সোহরাব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর থেকেই ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়।

সোমবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে জনসভার আয়োজন করে ওই পকেট কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলাম। হরিপুর উপজেলার সহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় জনসভার প্রচার-প্রচারনাও চালানো হয়। রোববার রাতে হরিপুর উপজেলা ও ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্তি হয়ে ওই জনসভা মঞ্চ ভাংচুর করে এবং বিােভ প্রদর্শন করে।

ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম বলেন, দলীয় নিয়ম অনুযায়ী ভাতুরিয়া ইউনিয়নের সভাপতি হিসেবে থাকার পরও স্থানীয় সংসদ সদস্য দবিরুল ইসলাম একটি পকেট কমিটি করেছেন। যেটি দলীয় শৃঙ্খলা বর্হিভুত।

হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্য জিয়াউল হাসান মুকুল বলেন, এই পকেট কমিটির গঠনের পর দলীয় বিশৃঙ্খলা তৈরি হয়। একারণে উপজেলা আওয়ামী লীগ নির্বাহী কমিটির সভা করে ওই পকেট কমিটির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন। এছাড়াও পূর্বের কমিটিকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলাম বলেন, সোমবার বিকেলে ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ ও ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন সহ স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা একটি জনসভার আয়োজন  করে।

কিন্তু রোববার রাতে ভাতুরিয়া ইউনিয়ন ও উপজেলা আ.লীগের নেতাকর্মীরা জনসভা ও সরকারি উন্নয়ন কর্মকান্ডোর মঞ্চ ভাংচুর করে। এ বিষয়ে জেলা কমিটি সভা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এ ব্যাপারে হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, ঘটনার পর সংসদ সদস্য দবিরুল ইসলামের  জনসভা বন্ধ করে দেয়া হয়। এছাড়া ভাতুরিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..