× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ডেস্ক

আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২
দেশের মাটি ও মানুষ

সাম্প্রতিক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের ফলাফল নিয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১টার দিকে তিনি ঢাকায় ফেরেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন এবং রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত ১৫ সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার সফরকালে ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা এবং রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন। জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন শেখ হাসিনা। এ ছাড়া বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..