ঠাকুরগাঁওয়ে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করেছেন স্থানীয়রা। বুধবার সকালে ওই উপজেলার আমগাঁও ইউনিয়নের খামার গ্রামে এ সংস্কার কাজ করা হয়।
এলাকাবাসী জানায়, বর্ষার সময় খামার গ্রামের মাথাপাড়া এলাকায় প্রায় ৮ ফিট রাস্তা ভেঙ্গে যায়। দীর্ঘদিন ধরে রাস্তাটি এ অবস্থায় থাকলে কেউ কোন ব্যবস্থা নেয়নি।

বুধবার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলুর নির্দেশনায় শামীম রেজা, জিন্নাহ, মাইনুল, সাদ্দাম ও দাউত এ রাস্তা নিজ উদ্যোগে মাটি ভরাট করে সংস্কার করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।