× Banner
সর্বশেষ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের তিন উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

admin
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ কমিটি, নেতাকর্মীরা বৈবাহিক-পেশাগত জীবনে ব্যস্ত থাকায় ফলে দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়ায় পীরগঞ্জ উপজেলা কমিটি, সরকারি কলেজ কমিটি, রাণীশংকৈল উপজেলা কমিটি ও হরিপুর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ।

আজ রোববার সকালে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক এক বিবৃতিতে কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক জানান, গণতন্ত্রের বিধি মোতাবেক নির্ধারিত বয়স সীমার ও ছাত্রত্ব না থাকায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর হতে ২৮ সেপ্টেম্বর তারিখের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানেরর প্রত্যয়ণপত্র জেলা ছাত্রলীগের দফতর/উপ-দফতর সম্পাদক বরাবরে পাঠানোর আহ্বান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..