ঠাকুরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ “আদর্শ ও দক্ষ জাতি গঠনে চাই বিজ্ঞানভিত্তিক কর্মমূখী সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে শহরের ইসলামপ্লাজাস্থ আইএবি মিলনায়তনে ওই সংবর্ধন দেওয়া হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহা: আল আমিনের সভাপতিত্বে এসময়

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারী শেখ ফজলুল করীম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি আলহাজ মুহা. হোসনে আলী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।