ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে অভিনব ঘোষণা!

আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্পের অপরিণামদর্শিতার ফলে ঘরে-বাইরে আমেরিকার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ক্ষমতার এক বছরেই বিতর্কের তুঙ্গে উঠেছেন যুক্তরাষ্ট্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাকি তিন বছর থাকলে আমেরিকার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমন মন্তব্য করে তাঁকে ক্ষমতা থেকে নামাতে এবার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অভিনব এক ঘোষণা দিয়ে বসলেন, আমেরিকার প্রখ্যাত পর্নো ম্যাগাজিনের প্রকাশক ল্যারি ফ্লিন্ট।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এর খবরের কাগজে বিজ্ঞাপনে তিনি ঘোষণা করেন, ট্রাম্পের যৌন কেলেঙ্কারিসহ যেকোন চাঞ্চল্যকর তথ্য দিতে পারলে প্রায় ৬৫ কোটি টাকা পুরষ্কার দেওয়া হবে। থ্য দেওয়ার জন্য বিজ্ঞাপনে একটি টোল ফ্রি নম্বর ও মেইল আইডি-ও দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।