টিলা কাটলে পরিবেশ বিপর্যয়, টিলা কাটা বন্ধ করতে হবে -পরিবেশমন্ত্রী

টিলা কাটলে পরিবেশ বিপর্যয়, টিলা কাটা বন্ধ করতে হবে -পরিবেশমন্ত্রী

টিলা কাটলে পরিবেশের বিপর্যয় হবে। তাই টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। টিলা কাটা বন্ধে বর্তমান সরকার আইন করেছে। তাই কোনোভাবে টিলা কাটা যাবে না। যারা টিলা কাটবে তাদের জেলজরিমানা হবে। পরিবেশের বিপর্যয়ের কারণে বিশ্বে নানারকম প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

মন্ত্রী আজ মৌলভীবাজারে বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের আনুভূমিক ও ঊর্ধ্বমুখী সম্প্রসারিত দুইতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, পরীক্ষায় শুধু গোল্ডেন এ প্লাস পেলে হবে না। মুখস্তবিদ্যা অর্জন করে কোনো লাভ হবে না। তোমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। যে শিক্ষায় একজন মানুষ নিজে আলোকিত হতে পারে, তার পরিবারকে আলোকিত করতে পারে। বর্তমান সময়ে শিক্ষার ব্যাপক প্রসার হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে। সরকার শিক্ষকশিক্ষিকাদের বেতনও বাড়িয়ে দিচ্ছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান

এর আগে পরিবেশমন্ত্রী বড়লেখায় ৪০০ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করেন। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণলায় কম্বলগুলো বরাদ্দ দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।