স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ প্রায় অর্ধ শতাধিক মটরসাইকেলে পুলিশের এক ব্যাতিক্রমী সন্ত্রাস বিরোধী মহড়া করেছে ঝিনাহইদহের কালীগঞ্জ থানা পুলিশ। এই মহড়ার মাধ্যমে চমক দেখলো কালীগঞ্জ বাসী ।
রোববার বিকালে প্রায় শতাধিক পুলিশ সদস্যের অংশগ্রহনে অনুষ্টিত ওই মটরসাইকেল মহড়ার বহরটি ছিল চোখে পড়ার মত।
সন্ত্রাস ও মাদক বিরোধী পুলিশের কঠোর অবস্থানের কথা জানান দেওয়ার জন্য এ মহড়াটি দেখে সাধারন জনতার অনেকেই সন্তোস প্রকাশ করেছে। কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ও থানার আফিসার ইন-চার্জ (ওসি) ইউনুস আলীর নেতৃত্বে মহড়াতে থানার সকল অফিসার ও পুলিশ সদস্যগন অংশগ্রহন করে। বিকালে থানা চত্বর থেকে শুরু হয়ে পুলিশের ওই মটরসাইকেল র্যালি মহড়াটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম ঘুরে এসে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুস আলী জানান, সন্ত্রাস ও মাদক নির্মূলে প্রতিদিনই থানা পুলিশের ঝটিকা অভিযান চলছে। তারই অংশ হিসাবে উপজেলাব্যাপী আইনশৃংখলার উন্নয়নে পুলিশের মোটরসাইকেল মহড়া প্রদর্শনের মাধ্যমে সমাজ বিরোধী দুস্কৃতিকারীদের ম্যাসেজ দেওয়া হলো।
তিনি আরো বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কালীগঞ্জ থানা পুলিশ যুদ্ধ ঘোষনা করেছে। যে কোন মূল্যে,মাদক,সন্ত্রাস ও নাশকতা পরিকল্পনাকারীদের প্রতিহত করবে পুলিশ ।





