ঝিনাইদহে প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি প্রদাণ ও শিক্ষকদের এমপিও ভুক্তি করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলার শাখার নেতৃবৃন্দসহ শিক্ষক-কর্মচারীরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ শফি, সহ-সভাপতি গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা, দেশের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়ন প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এর সাথে জড়িত শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তি করণের দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।