× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলো- ঝিনাইদহ শহরের হামদহ ৩ নং পানির ট্যাংক এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ইমরান হোসেন (১৯), কাঞ্চনপুর জোয়ার্দ্দার পাড়ার জামাল উদ্দিনের ছেলে কাজল হোসেন (২৭), মগরখালী গ্রামের কাজীপাড়ার সোলাইমান কাজীর ছেলে মুক্ত কাজী (২১)।

ঝিনাইদহ সদর থানার এস আই আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারে শহরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিল ক্রয় বিক্রয় করছে।

এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালায়  হয়।

সেসময় ৩ নং পানির ট্যাংক এলাকার ইমরান হোসেনকে ১’শ ২২ বোতল ও শহরের খাদ্য গুমাদের সামনে থেকে কাজল ও মুক্ত কাজীকে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে শহরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানান সে।


এ ক্যটাগরির আরো খবর..