× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঝিনাইদহে পুরোহিত হত্যাকাণ্ড, ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন

admin
হালনাগাদ: বুধবার, ৮ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে দুর্বৃত্তদের হাতে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর হত্যাকান্তর পর ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রধান দুই সেক্রেটারি রাজেস উখাই ও রমাকান্ত গুপ্তা।

আজ বুধবার সকাল ১১ টার দিকে তারা  ঘটনাস্থল ঝিনাইদহের সদর উপজেলার মহিষার ভাগাড় সোনাইখালি মাঠ পরিদর্শন শেষে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে করাতিপাড়া গ্রামে যান। সেখানে নিহত পুরোহিত আনন্দ গোপালের স্ত্রী শেফালী গাঙ্গুলীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের  সমবেদনা জানান।

এ সময় নিহতের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে পুরোহিত হত্যাকাণ্ডের বিষষগুলি বলেন। হাইকমিশনের কর্মকর্তা তাদের কথা শুনেন এবং বলেন ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন, সদর সার্কেলের এএসপি গোপিনাথ কানজিলাল, ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কনক কান্তি দাস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..