ঝিনাইদহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা

ঝিনাইদহ প্রতিনিধি॥১৪ ডিসেম্বর’২০১৭ঃ  ঝিনাইদহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন।

এসময় বক্তব্য রাখেন, ঢাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারি পরিচালক ডা: সুমিত কুমার বিশ্বাস, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: দুলাল চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ ও ডা: আরিফ আহমেদ।
সভায় বক্তারা ২য় রাউন্ড ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন।

আগামী ২৩ ডিসেম্বর ২য় পর্যায়ে জেলায় ১ হাজার ৮শ’ ৭২ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ১ শ’ ৫০ জন শিশু এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ৪৫ হাজার ৫’শ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভা থেকে জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।