ঝিনাইদহ প্রতিনিধি॥১৪ ডিসেম্বর’২০১৭ঃ ঝিনাইদহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন।
এসময় বক্তব্য রাখেন, ঢাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারি পরিচালক ডা: সুমিত কুমার বিশ্বাস, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: দুলাল চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ ও ডা: আরিফ আহমেদ।
সভায় বক্তারা ২য় রাউন্ড ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন।
আগামী ২৩ ডিসেম্বর ২য় পর্যায়ে জেলায় ১ হাজার ৮শ’ ৭২ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ১ শ’ ৫০ জন শিশু এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ৪৫ হাজার ৫’শ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভা থেকে জানানো হয়।



