ঝিনাইদহ প্রতিনিধি: “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৬ উপলক্ষে ঝিনাইদহে উপজেলা পর্যায়ে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের বিষয় ভিত্তিক বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
“জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভুমিকা” এ বিষয়ের উপর মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও ওজোপাডিকো’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাসসহ অন্যানোরা। পরে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যে ৩ জনকে পুরস্কার ও সনদপত্র প্রদাণ করা হয়।