ঝিনাইদহে গণেশ পূজা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি॥২১ জানুয়ারি’২০১৮ঃ  ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মধ্যে দিয়ে ঝিনাইদহে অনুষ্ঠিত হল গণেশ চতুর্থী পূজা। সকাল থেকে শহরের বারোয়ারি তলা মন্দিরে উলুধ্বনি, ঢাক ও কাসার ঘণ্টা বাজিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা।

এ সময় মন্ত্রপাঠ করেন মন্দিরের পুরোহিত। পরে দেবতা গণেশের চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। পূজা শেষে শহরের একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

মন্দিরের পুরোহিত অবনি মজুমদার বলেন, মতে গণেশ হলেন সিদ্ধিদাতা। ব্যবসা বাণিজ্যে উন্নতি, ধন সম্পদ লাভ ও সুস্থ্যভাবে বেচে থাকার জন্য তারা এ পূজা করে আসছেন। শিব ও পার্বতী পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। তারা বিশ্বাস করেন গণেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।