ঝিনাইদহ কালীগঞ্জ বিগষ্টোর ডটকমের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানকেস্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‌্যালীর অনুষ্টিত হয়

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ) প্রতিনিধি॥  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রথম এবং একমাত্র হোম ডেলিভারী সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিগষ্টোর ডটকম ডটবিডির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‌্যালীর অনুষ্টিত হয়েছে।

সোমবার বিকালে র‌্যালীটি বিগষ্টোরের অস্থায়ী কার্যালয় মেইন বাসষ্টান্ড থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন বিগষ্টোর ডটকম ডটবিডির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু বকর। র‌্যালী থেকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখা, অশ্লীলতা/বেহায়াপনা বর্জন করাসহ অযৌক্তিক ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না করার আহ্বান জানানো হয়। র‌্যালীতে বিগষ্টোর ডটকম ডটবিডির বোর্ড অফ পার্টনারসের সদস্যবৃন্দ, গ্রাহকবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।