পুলিশ কর্মকর্তা রৌশন আরার মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে) :  বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরার মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোকবার্তায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, অতিরিক্ত আইজিপি রৌশন আরার মৃত্যুতে বাংলাদেশ একজন নিবেদিতপ্রাণ ও দেশপ্রেমিক পুলিশ অফিসারকে হারালো। তাঁর কর্ম ও অবদান পুলিশ বিভাগের জন্য বিশেষ করে নারী পুলিশ অফিসারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে কাজ করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।