ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠিতে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম, জেলা পরিষদ সচিব দেবী চন্দ ও অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন প্রমূখ।
সভায় সকল বিভাগের উন্নয়ন কর্মকান্ড পর্যালোচনা করে গুনগতমান বজায় রাখার আহবান জানান এছাড়াও কোনক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমে অসংগতি ও বাধা সৃষ্টি হলে তাৎক্ষনিকভাবে জেলা প্রশাসককে অবহিত করার নির্দেশনা প্রদান করা হয়। বিসিক কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে ৮৬টি প্লট আগ্রহী ক্ষুদ্র ও মাঝারি শ্রেণির শিল্প উদ্যোক্তাদের মধ্যে বরাদ্ধ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।



