× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

জেরুসালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল হবার সম্ভাবনা!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ জেরুসালেম ইস্যুতে মিসরের পক্ষ থেকে করা যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত প্রত্যাহারে খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের কাছে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো খসড়া প্রস্তাবটি গৃহীত হলে জেরুসালেমকে রাজধানী করা বিষয়ক সব সিদ্ধান্ত বাতিল হয়ে যাবে এবং জেরুসালেম ইস্যুতে সব রাষ্ট্র নিরাপত্তা পরিষদের নীতিমালা মেনে চলতে বাধ্য থাকবে।

খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ‘এক কথায় পবিত্র জেরুসালেম নগরীর ভাবমূর্তি, মর্যাদা বা ভৌগলিক গঠন পরিবর্তন করতে পারে, এমন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ আইনিভাবে বৈধ হবে না। সেগুলোকে অকার্যকর ঘোষণা করা হবে এবং অবশ্যই নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী রদ করা হবে।’


এ ক্যটাগরির আরো খবর..