ঢাকার সড়কে জলকামান দিয়ে জীবাণুনাশক ছেটাবে ডিএমপি

ঢাকার সড়কে জলকামান দিয়ে জীবাণুনাশক ছেটাবে ডিএমপি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেকোনো অনাকাঙ্ক্ষিত সমাগম ও দাঙ্গা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহৃত ওয়াটার ক্যানন বা জলকামান দিয়ে জীবাণুনাশক ওষুধ ছেটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৫ মার্চ) থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দিনে দুইবার এই ওষুধ ছেটানো হবে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

কমিশনারের লিখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি ওয়াটার ক্যানন দিয়ে প্রথমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছেটাবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।