× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

জিয়ার কবরে বিএনপির শ্রদ্ধা নিবেদন

admin
হালনাগাদ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ প্রতিবছর ঈদের দিন খালেদা জিয়ার  নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হলেও এবার তার অনুপস্থিতিতেই এ পর্ব  সেরেছেন দলের জ্যেষ্ঠ নেতারা।

শুক্রবার বিকাল ৪টায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানের  নেতৃত্বে  নেতা-কর্মীরা  শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও  মোনাজাতে অংশ  নেন নেতা-কর্মীরা। শ্রদ্ধা নিবেদন পর্ব  শেষে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রতি ঈদে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে থাকি। আমাদের নেত্রী এবার  দেশে  নেই, তিনি থাকলে তার সঙ্গেই আসতাম। আমরা দলের  চেয়ারপারসনের পক্ষ  থেকে  নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করলাম।

জ্যেষ্ঠ  নেতাদের মধ্যে ভাইস  চেয়ারম্যান  চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল  নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম আজাদ, নুরী আরা সাফা, আসাদুল করীম শাহিন, রফিক শিকদার, মুনির হোসেন, মনির খান প্রমুখ  নেতা এ সময় উপস্থিত ছিলেন।

গত ১৬  সেপ্টেম্বর  চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়া। বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ঈদ উদযাপন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..