জায়গার দখলকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় কুপিয়ে-পিটিয়ে মহিলাসহ ৮ জনকে আহত

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বিরোধীয় জায়গার দখলকে কেন্দ্র কুপিয়ে-পিটিয়ে মহিলাসহ আহত হয়েছে ৮ জন। গুরুতর আহত একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আ.ওহাব সরদারের ছেলে ছিদ্দিক সরদার ২বছর পূর্বে পাশের বাড়ি এয়াকুব আলী কাজীর কাছ থেকে ৫ শতক বাড়ির  জায়গা ক্রয় করে। ওই বাড়ির সাহেব আলী সরদারের ছেলে মোসলেম সরদার নিজের জায়গা দাবী করে গতকাল শনিবার সকালে দখল করতে যায়।

এই সময় মোসলেম সরদার, সোহরাফ সরদারের নেতৃত্বে হামলা চালিয়ে দেশীয় অস্ত্রদিয়ে কুপিয়ে আবু তালেব, আবু বকর, ছিদ্দিক সরদার, রাহাতুন বেগম, সোহেদা বেগম, মিজানুর রহমান, গিয়াস উদ্দিন ঘরামীসহ ৮ জন আহত সংঘর্ষে আহত হয়েছে। গুরুতর আহত আবু তালেব সরদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আবু বকর সরদার বাদী হয়ে শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।