এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত

এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে দুর্ঘটনায় হতাহতের পরিপ্রেক্ষিতে এস এন কর্পোরেশন (ইউনিট-২) ও এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করেছে পরিবেশ অধিদপ্তর। কেন তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হবে না, সে বিষয়ে আগামী ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের শিপ ব্রেকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে মেসার্স এস এন কর্পোরেশন (ইউনিট-২) শিপ ব্রেকিং ইয়ার্ডে এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের কাটিং কার্যক্রম চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন শ্রমিক আহত হন এবং ১ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার প্রাথমিক তদন্তে দেখা গেছে, শিপ ব্রেকিং ইয়ার্ডের পরিবেশগত ছাড়পত্রের কয়েকটি শর্ত লঙ্ঘিত হয়েছে। একইভাবে, স্ক্র্যাপ জাহাজের ছাড়পত্রের শর্তাবলিও ভঙ্গ করা হয়েছে বলে কমিটির ধারণা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।