× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

জামিন পেলেন এসএ টিভির অনুষ্ঠান প্রধান জিনাত জেরিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদক:   বেসরকারি চ্যানেল এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফকে জামিন দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী জামিনের এই আদেশ দেন।আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ পারভেজ  বিষয়টি জানিয়েছেন।

পারভেজ জানান, ১০ হাজার টাকা মুচলেকায় অন্তর্বর্তীকালীন  জামিন দেওয়া হয়েছে জিনাতকে। আজই তিনি কারাগার থেকে ছাড়া পেয়ে যাবেন।

বেঞ্চ সহকারী  আরো  জানান, গত শুক্রবার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পরই আদালতে জামিনের আবেদন করা হয়।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৬ নম্বর এলাকার বাসা থেকে জিনাতকে গ্রেপ্তার করা হয়।রওনক ওরফে মোমিন নামের এক ব্যক্তির করামামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন জিনাত। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, হত্যাচেষ্টা ও প্রতারণার অভিযোগ আনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..