× Banner
সর্বশেষ
বিরল মশাবাহিত রোগে বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে – রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কোটালীপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ – শিক্ষামন্ত্রী সব পুড়ে ছাই,কৃষক কাবুল এখন নিঃস্ব নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির লাশ দেশের পথে, পৌঁছাবে শনিবার থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি – প্রধানমন্ত্রী হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের চেয়ারম্যান হিন্দু হতে পারে না কেন?

পিআইডি

জামদানি তাঁতিদের লাভবানের লক্ষ্যে কাজ করছে সরকার -বাণিজ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
ভারগাঁও এলাকায় জামদানি পল্লী পরিদর্শন

বিগত সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের কারণে তাঁতিরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। যেভাবে জামদানি শিল্পকে টিকে রাখা যায় এবং তাঁতিরা লাভবান হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় জামদানি পল্লী পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের জামদানি শিল্পকে উন্নত বিশ্বে পরিচিতি ও বাজারজাত বাড়াতে কাজ করছে সরকার।

পরে উপদেষ্টা মেসার্স লাকি জামদানি উইভিং কারখানাসহ গঙ্গাপুর, চৌরাপাড়া, ভারগাঁও এলাকার আরও কয়েকটি জামদানি কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি তাঁতিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। জামদানি পল্লী পরিদর্শন শেষে তিনি ছদ্মবেশে গঙ্গাপুর বাজারের খুচরা বাজারে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সম্পর্কে ধারণা নেন।

বাংলাদেশ উইভার্স প্রোডাক্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সালাউদ্দিনের আমন্ত্রণে শেখ বশিরউদ্দীন জামদানি পল্লি পরিদর্শনে আসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু আহমদ ছিদ্দীকী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাকিব আল রাব্বি (সার্বিক), সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাসমিন আক্তার, বাংলাদেশের প্রথম জামদানি এক্সপোর্ট রপ্তানিকারক ও তাঁত সমিতির রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাথমিক সদস্য জহিরুল হক, রূপগঞ্জের ভূলতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তাঁত সমিতির সভাপতি মেহেদী হাসান, পুটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তাঁত সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর বারী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..