× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী জাতীয় নাট্য উৎসব শুরু

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ‘জঙ্গি, অবক্ষয়, দুর্নীতি মানবে না এই সংস্কৃতি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় নাট্য উৎসব।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমীতে এ নাট্য উৎসবের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফ খান, নির্বাহী সদস্য শাহীনুর আলম লিটন, বিবর্তণ নাট্য গোষ্টির সভাপতি রাজু আহম্মেদ মিজান। রোববার থেকে শুরু হওয়া এ নাট্য উৎসব চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

৩ দিন ব্যাপী এ উৎসবে ঝিনাইদহ,  চুয়াডাঙ্গা, দর্শন ও ঢাকার ৮ টি নাট্যদল নাটক পরিবেশন করবেন। প্রথম দিন ঝিনাইদহের বিহঙ্গ সংস্কৃতিক চর্চা কেন্দ্র ও দর্শনার অর্নিবান নাট্য দল পরিবেশন করে নাটক ‘ইনডেমনিটি’ ও হিং টিং ছট।


এ ক্যটাগরির আরো খবর..