জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস আগৈলঝাড়ায় পালিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ   জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে র‌্যালীটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়েছে। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, আনসার ভিডিপি কর্মকর্তা ক্ষিতিশ চন্দ্র ফলিয়া, সমাজ সেবক আবুল বাশার হাওলাদার, শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন মোল্লা, মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, বিআরডিবি কর্মকর্তা মিন্টু লাল বৈরাগী, শিক্ষক মো.জহিরুল হক প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।