জাতিসংঘ সিরিয়া নিয়ে আলোচনায় সম্মত

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশগুলো ইরাক ও সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে। মঙ্গলবার রাশিয়ার অনুরোধের প্রেক্ষিতে ডিসেম্বরে আলোচনার আয়োজন করতে যাচ্ছে নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘের সভাপতিত্বে চলতি মাসেই একটি রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। এ সম্পর্কে নিরাপত্তা পরিষদের রুশ প্রতিনিধি ইলিচেভ বলেছেন,‘এই অঞ্চলে যেসব দেশ অভিযান চালাচ্ছে তাদের মধ্যে সমন্বয়ের জন্যই  আমরা পরিষদের মহাসচিব সঙ্গে বৈঠক করতে যাচ্ছি।’ তবে এ নিয়ে জাতিসংঘের কাছে বিশেষ কোনো পদক্ষেপের প্রস্তাব দেয়নি রাশিয়া।

ওই বৈঠকে মস্কো ও আঙ্কারার মধ্যকার উত্তেজনা নিয়েও আলোচনা করা হবে। গত ২৪ নভেম্বর সিরিয়া সীমান্তে রুশ বিমান ভূপতিত করার ঘটনাকে কেন্দ্র করে দু দেশের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

নিরাপত্তা পরিষদের সদস্যরা এমন এক সময়ে এ আলোচনায় বসতে যাচ্ছে যখন ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি সেনা মোতায়েন নিয়েং আপত্তি তুলেছে বাগদাদ। রোববার সেনা সরিয়ে নেয়ার জন্য আঙ্কারাকে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছে বাগদাদ। মসুলের কাছে একশ থেকে তিনশ সেনা ও ২০টি ট্যাঙ্ক মোতায়েন করেছে তুরস্ক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।