জঙ্গি-সন্ত্রাসীরা পিছু হটলেও হাল ছাড়েনি

বিশেষ প্রতিবেদকঃ  দেশের জঙ্গি-সন্ত্রাসীরা পিছু হটলেও এখনো হাল ছাড়েনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, শিক্ষক এবং জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর চালানো আক্রমণ সেটিই প্রমাণ করেছে। এই আক্রমণ এটাই প্রমাণ করল যে তারা এখনো চক্রান্ত করেই যাচ্ছে।

আজ রোববার দুপুর ১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে যান তথ্যমন্ত্রী। পরে হাসপাতালটির প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সুতরাং একটাই রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা হলো জঙ্গি-সন্ত্রাসীদের প্রশ্নে ও তাদের পৃষ্ঠপোষকদের প্রশ্নে কোনো রাজনৈতিক ছাড় দেওয়া যায় না।’

এ ব্যাপারে জাতির ঐক্যবদ্ধ থাকা উচিত উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, জঙ্গি-সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের সম্পূর্ণভাবে ধ্বংস করা উচিত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।