× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি(আব্দুল আউয়াল)

ঠাকুরগাঁওয়ে ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০২২
ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে ঢাকাগামী ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পরে রশিদা বেগম (৬৫) নামে বৃদ্ধার মৃত্যু হয়। শনিবার স্টেশনের প্লাটফর্মেই এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই বৃদ্ধার ছেলে রবিউল ইসলামকে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে দিতে রোড রেল স্টেশনে আসেন। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ছেলেকে উঠিয়ে দিতে তিনিও ট্রেনের উপরে উঠে পরেন। ট্রেনটি নির্ধারিত সময় শেষে ছেড়ে দিলে তারাহুরা করে রশিদা বেগম নামতে গিয়ে ট্রেনের লাইনে পরে গিয়ে কাটা পরেন।
ট্রেনটি চলে গেলে সাধারন মানুষজন সেখানে ভীড় জমান। নিহত রশিদা বেগম সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিন ঠাকুরগাঁও (বকসের হাট) এলাকার ইউসুব আলীর স্ত্রি।
ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার অনুপ বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও প্রয়োজনীয় নিয়ম ও আইন-কানুনের প্রেক্ষিতে যাবতীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..