দশম শ্রেণির ছাত্রীর বিবস্ত্র ছবি ভাইরাল ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে

দশম শ্রেণির ছাত্রীর বিবস্ত্র ছবি ভাইরাল ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে

দি নিউজ ডেস্কঃ প্রযুক্তির সাহায্যে দশম শ্রেণির ছাত্রীর বিবস্ত্র ছবি তৈরি করে ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে ভাইরাল করা হয়েছে রাজশাহীতে।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারায় স্কুলছাত্রীর সাথে। উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা গ্রামের আবদুল হালিম ও সাব্বির হোসেন নামে দুই যুবককে অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদরা জানান, বাইগাছা গ্রামের আবদুল হালিম (২৪) ও সাব্বির হোসেন(১৯) একই গ্রামের দশম শ্রেণির ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেন। এতে রাজি না হলে তারা প্রযুক্তির সাহায্যে ওই ছাত্রীর বিবস্ত্র ছবি তৈরি করে এলাকার পরিচিতজনদের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেন।

বিভিন্ন লোকজনের মুঠোফোনে ছড়িয়ে পড়ে ছবিটি। বিষয়টি জানার পর ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ে। রবিবার রাতে মেয়েটি বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, মামলা দায়েরের পরেই পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই বখাটেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।