ছাতকের খাসগাঁওয়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী আবদুর রউফ এর অর্থায়নে গ্রামের হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার পৃথক সময়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার প্রচার সম্পাদক, জাউয়া দারুল হাদিস মাদরাসার ফুজালা পরিষদের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক জুনাইদ আহমদ।

এসময় ওয়ার্ড সদস্য করম আলী, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আবদুল ওয়াদুদ, মাওলানা ফয়জুল আমিন, এহিয়া খাঁন, জহিরুল ইসলাম, জুবায়ের আহমদ, মাওলানা তহুর আহমদ, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা হেলাল আহমদ, হাফিজ নুর উদ্দিন, হাফিজ ওলি উল্লাহ, জাবেদ আহমদ, আহমদ শফি, ফারুক আহমদ, দুদু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।