ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারস্থ তারুণ্যিক সংগঠন স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ৭ম কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রতিযোগিদের নাম ঘোষণা করা হয়।
বিজয়ীরা হলো- প্রথম পুরস্কার বিজয়ী সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মোছা. মাছুমা বেগম, দ্বিতীয় পুরস্কার বিজয়ী একতা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী পল্লবী শর্ম্মা, তৃতীয় পুরস্কার বিজয়ী সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. শায়েক আহমদ, চতুর্থ পুরস্কার বিজয়ী একতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফাহমিদা আহমেদ রাখি, বিশেষ পুরস্কার বিজয়ী একতা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাহবুবা আক্তার রিয়া, ৭ম শ্রেণির ছাত্র সজীব শর্ম্মা, ৮ম শ্রেণির ছাত্র মো. আবজল হোসেন, হোসাইন আহমদ, একই শ্রেণির ছাত্রী ফাহিমা আহমদ জোনাকি, লুপা বেগম ও ১০ম শ্রেণির ছাত্র কমর আলী, সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী মোছা. লিজা বেগম, সুফিয়া বেগম, ৭ম শ্রেণির ছাত্র মো. কয়েছ মিয়া, ৯ম শ্রেণির ছাত্র মাহিদুর রহমান, একই শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগম ও মোছা. জরিনা বেগম, সিংচাপইড় ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার ৬ষ্ট শ্রেণির ছাত্র মো. সাজিদুর রহমান তুরন, একই শ্রেণির ছাত্রী মোছা. নাদিয়া আক্তার, ৮ম শ্রেণির ছাত্রী মোছা. শিপা আক্তার, মোছা. অঞ্জনা আক্তার, দশম শ্রেণির ছাত্র মো. সালমান হোসেন ও একই শ্রেণির ছাত্রী মোছা. তুহিনা বেগম, আল-মদিনা ইসলামিক একাডেমীর ৬ষ্ট শ্রেণির ছাত্র মো. জায়েদ আল-হাসান, একই শ্রেণির ছাত্রী মোছা. তহমিনা আক্তার, সাইদা বেগম ও মোছা. নাইমা আক্তার।
এ ব্যাপারে সংগঠনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুহিন আহমদ কুইজ বিজয়ী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিক ভালবাসা ও সহযোগিতায় এ পর্বে আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কুইজের ফরম বিতরণ করেছিলাম। ইতোমধ্যে সেই ফরমগুলো জমা নিয়ে তার ফলাফল ঘোষণা করা হয়েছে। চলতি মাসের মধ্যে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা বলে নেতৃবৃন্দরা জানান।




