চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ৩ আসামি রিমান্ডে

চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ৩ আসামি রিমান্ডে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনীর সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়সহ একাধিকস্থানে হামলার ঘটনায় গ্রেফতারকৃত ৩আসামিকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলো, আলী আজগর (২২), নুরুল ইসলাম সুমন (২২) ও নুরুল ইসলাম জীবনকে (২২)। গত ১৪ অক্টোবর বেগমগঞ্জ থানায় দায়েরকৃত মামলার এজহার নামীয় আসামি তারা। যাহার মামলা নং-১৯।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপরে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান আজ দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তারের আদালতে শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় এ পর্যন্ত গ্রেফতারকৃত ৫ আসামি দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় দায়েরকৃত  ২৬ মামলায় ২০১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।