চৌমুহনীতে পূজা মন্ডপে হামলার ঘটনায় ১৩ জন গ্রেফতার

চৌমুহনীতে পূজা মন্ডপে হামলার ঘটনায় ১৩ জন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চৌমুহনীতে দূর্গাপূজা চলাকালীন সময়ে পূজামণ্ডপে হামলার ঘটনায় আরো ১৩জনকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, হামলা চলাকালীন সময়ে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, মোঃ ফরহাদ(২৬), মোঃ শামীম(২৭), রিপন(১৮), জহিরুল ইসলাম জুয়েল(১৯), ইব্রাহিম খলিল রাজিব(২৪), আরাফাত হোসেন আবির(১৮), দুলাল হোসেন(৪০), কামাল হোসেন(৪৫), শহীদ(৪৫),  হুমায়ুন(৬৩), মোঃ কাশেম বিন আবু জুবায়ের অরিন(২৫),  ইমাম হোসেন রাজু(২৮) এবং মোঃ আলাউদ্দিন(৩৫)।

এসপি শহীদল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।