চীনে উইঘুরদের গণহত্যা, মসজিদকে বানানো হচ্ছে শৌচাগার

চীনে উইঘুরদের গণহত্যা, মসজিদকে বানানো হচ্ছে শৌচাগার

”চীন সরকার উইঘুর মুসলিমদের ওপর ব্যাপকহারে নির্যাতন, নিপীড়ন ও গণহত্যা  চালাচ্ছে যা মানবাধিকার লঙ্ঘন করছে।” বললেন বিশ্ব উইঘুর কংগ্রেসের সভাপতি দোলকান ইসা।

দোলকান ইসা বলেন, এক সময় চীনের জিনজিয়াং প্রদেশে বেশিরভাগ নাগরিকই উইঘুর সম্প্রদায়ের ছিল। কিন্তু চীন সরকারের নিপীড়নের কারণে জিনজিয়াংয়ে এখন ৪০ শতাংশ নাগরিকই চীনা

তিনি আরো বলেন, উইঘুরদের ধর্মীয় রীতিনীতি পালন করতে দেওয়া হয় না। এমনকি তাদেরকে রমযান মাসে রোযা রাখতেও দেওয়া হয় না। বেশিরভাগ উইঘুরদের পুনঃশিক্ষাকেন্দ্রে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে।

তিনি আরো বলেন, উইঘুরদের সন্তানদের তাদের পরিবারের কাছ থেকে আলাদা করে রাখা হচ্ছে। ইসলাম থেকে শিশুদের দূরে সরিয়ে রাখতেই এটা করা হচ্ছে।

দোলকান ইসা বলেন, উইঘুরদের মসজিদগুলো প্রস্রাব করার জায়গায় পরিণত হয়েছে। তাদের ধর্মীয় পরিচয় ও রীতি পালনে ব্যাঘাত ঘটানো হচ্ছে। চীন সরকার পরিকল্পিতভাবে উইঘুরদের ওপর যে নির্যাতন চালাচ্ছে, বিভিন্নভাবে মুসলিম নিধনের কাজ করছে, সেটা গণহত্যার সামিল।

তিনি আরো বলেন, উইঘুরদের জন্য চীন সরকারের পুনঃশিক্ষাকেন্দ্র আইওয়াশ ছাড়া কিছুই নয়। তারা মগজ ধোলাইয়ের মাধ্যমে উইঘুর সম্প্রদায়ের লোকদের নিজেদের সংস্কৃতি থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন আটককেন্দ্রে ৩০ লাখের বেশি উইঘুর আটকে রেখে অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। উইঘুরদের গণহত্যার মতো অপরাধ করছে চীন।

দোলকান ইসা বলেন, বিষয়টি জাতিসংঘে উত্থাপনের উদ্যোগ নেওয়া হলেও চীন বিষয়টি প্রভাবিত করছে। জিনজিয়াংয়ে পুনঃশিক্ষাকেন্দ্র স্থাপনের দোহাই দিয়ে তারা এটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে। আর জাতিসংঘের দ্বিতীয় বৃহত্তম দাতা দেশ চীন।

সে কারণে নানাভাবে জাতিসংঘে চীনের প্রভাব রয়েছে। চীনের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও সেটি সুকৌশলে চীন ভিন্নখাতে প্রবাহিত করে বলেও মন্তব্য করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।