× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

পিঁ আই ডি

চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার -আবুল হাসানাত আবদুল্লাহ্

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
আওয়ামী লীগে যোগদান

চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অন্যতম বড় অর্জন হলো সাফল্যের সাথে কোভিড-১৯ নিয়ন্ত্রণ। বলেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ ।

আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে স্থানীয় স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, বর্তমান সরকার কর্তৃক চিকিৎসা শিক্ষার গুণগতমান উন্নয়ন হচ্ছে টেকসই উন্নয়ন কর্মপরিকল্পনার একটি অপরিহার্য অংশ। এসডিজি অর্জন এবং জনস্বাস্থ্য নিশ্চিতকরণে দেশের চিকিৎসা শিক্ষার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস মানব সভ্যতাকে ইতিহাসের এক চরম বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এ মহামারির ক্রান্তিলগ্নে বর্তমান সরকার সীমিত সম্পদ ও সামর্থ দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে। আবুল হাসানাত আবদুল্লাহ্ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গৃহীত পদক্ষেপসমূহ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এতে করে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।

আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, করোনাকালীন স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ   মানুষের জন্য স্মরণীয় স্বাস্থ্য সেবা দিয়েছেন। তিনি স্বাস্থ্য সেবার মান আরো সম্প্রসারণ ও গণমুখী করার পরামর্শ দেন। তিনি স্বাস্থ্যকর্মীদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি বরিশালের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের উন্নয়নের প্রতিশ্রুতি দেন।


এ ক্যটাগরির আরো খবর..