× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক

সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে সব ধরনের চালের দাম

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
চালের বাজার স্থিতিশীল রাখতে বিকল্প বাজার গড়ে তুলতে হবে’

নতুন করে বেড়েছে সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে মোটা চাল কেজিতে দুই টাকা এবং চিকন চালের দাম দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে ব্রয়লার মুরগি, ডিম ও সবজির দাম কিছুটা কমেছে।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে তেল, ডাল, চিনি ও অন্যান্য পণ্যের দামও আগের মতোই রয়েছে।

বাজারে আমন মৌসুমের নতুন চাল এসেছে। তবে তা বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। কেজিপ্রতি বিআর-২৮ এখনও বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকায়। মিনিকেট ৭৫ থেকে ৮০ টাকা ও নাজিরশাইল ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে আটার দাম এখনও কমেনি। এক কেজির আটার প্যাকেট বিক্রি হচ্ছে ৭৫ টাকায়, আর খোলা আটা ৬৫ টাকায়। তবে কমতির দিকে মুরগি ও ডিমের দাম। কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। আর ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। সরবরাহ বেড়েছে শীতের মৌসুমি সবজির। কমছে দামও। ফুলকপি, বাঁধাকপি ও শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকার মধ্যে।

মৌসুম শেষ হওয়ায় চালের দাম বাড়ছে বলে জানালেন মালিবাগ রেলগেট কাঁচা বাজারের চাল বিক্রেতা আলম রহমান।

তিনি বলেন, কিছুদিনের মধ্যে বাজারে আমনের চাল আসলে দাম কমতে পারে। বাজারে এখন মোটা পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬০ টাকা। সরু চাল ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইজাম চালের দাম দুই টাকা, মিনিকেট দুই টাকা ও ভালো মানের নাজিরশাইল চালের দাম পাঁচ টাকা বেড়েছে। চিকন চালের দাম কেজিতে তিন টাকা বেড়ে ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চাল কেজিতে দুই টাকা বেড়ে ৫৫ টাকা এবং পাইজাম চাল দুই টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আটার দাম গত এক মাসে তিন দফা বেড়ে প্রতি কেজি ৭৫ টাকায় ঠেকেছে। ১৫০ টাকায় বিক্রি হচ্ছে দুই কেজি ওজনের প্যাকেটজাত আটা। খোলা আটা ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের চাল বিক্রেতা রুবেল হাসান বলেন, বাজারে আটা ও ময়দার দাম বেড়েছে। এর প্রভাব পড়ছে চালের ওপর। দরিদ্র মানুষ রুটির পরিবর্তে এখন ভাত খায়।

পরিবহন শ্রমিক বেলাল হোসেন বলেন, যখন চালের কেজি ৫০ টাকা ছিল তখন ৩২ টাকায় আটা কিনতাম। এখন লাগে ৬৫ টাকা। সেজন্য সকালে রুটি খাওয়া বন্ধ করেছি।

বাজারে দুই সপ্তাহ আগে বেড়ে যাওয়া তেল ও চিনির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯০ টাকা এবং চিনির দাম ১০৭ টাকা নির্ধারিত রয়েছে। তবে চিনি ১১০ থেকে ১১৫ টাকা আর ১৯০ টাকার ওপরে বিক্রি হচ্ছে তেল।


এ ক্যটাগরির আরো খবর..