× Banner
সর্বশেষ
ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহায় কুরবানী: জেনে নিন পূর্ণাঙ্গ বিধিবিধান

চার দিনের ইজতেমা ছয় দিনে গড়াবে!

admin
হালনাগাদ: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

চলতি মাসের ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি ইজতেমার তারিখ নির্ধারণ করেছিল সরকার। কথা ছিল প্রথম দুদিন এক পক্ষ এবং পরের দুদিন অন্য পক্ষ এর ব্যবস্থাপনায় থাকবে। কিন্তু কোনো পক্ষই এই সিদ্ধান্ত মানছে না। নিজেদের মতো করে তারা তিন দিনের ইজতেমার তারিখ ঘোষণা করেছে। এমনকি আখেরি মোনাজাতও দুই পক্ষ আলাদা করার ঘোষণা দিয়েছে।

ইজতেমার তারিখের এই গরমিলের বিষয়টি সামনে আসে রোববার বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তির পর। সংগঠনটি তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্দলভীর বিরোধী পক্ষকে সমর্থন করছে। বেফাকের মজলিশে শূরার অধিবেশনের পর পাঠানো এই বিজ্ঞপ্তিতে তারা আগামী ১৪,১৫ ও ১৬ ফেব্রুয়ারি ইজতেমা সফল করার আহ্বান জানিয়েছে। অথচ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাদ বিরোধীরা ইজতেমার ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছেন ১৫ ও ১৬ ফেব্রুয়ারি। সাদপন্থীরা এমন ঘোষণাকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন। তবে তাদের ইজতেমাও তৃতীয় দিনে গড়াবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি—এই তিন দিন তাঁরা ইজতেমা করবেন।

এ বিষয়ে সাদবিরোধী মুরুব্বি ও ভিক্টোরিয়া পার্ক জামে মসজিদের ইমাম মাওলানা আমানুল হক  বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ও ১৬ ফেব্রুয়ারিই তাঁরা ইজতেমা করবেন। কিন্তু এই দুদিনকে সফল করার জন্য ১৪ তারিখ থেকে তাদের ‘আমল’ শুরু হবে। অন্যান্য বছরও এটা হয়। ১৬ তারিখ সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তাঁরা তাঁদের ইজতেমা শেষ করবেন।

সাদপন্থী শূরা সদস্য ওয়াসিফুল ইসলাম বলেন, সরকারের সিদ্ধান্তের পরও বেফাকের এমন ঘোষণা দুঃখজনক। এটা বিভ্রান্তি ছড়াবে। তবে এক প্রশ্নের জবাবে তিনি জানান, তাদের ইজতেমা শেষ হবে ১৯ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।
দুই পক্ষের এমন অবস্থান এবং বেফাকের সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ চার দিনের ইজতেমার ব্যবস্থাপনাকে শুধু দুই পক্ষের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। বেফাকের সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে তিনি বলেন, ইজতেমা বা তাবলিগ জামাতের সঙ্গে বেফাকের কোনো সংশ্লিষ্টতা নেই। তাঁরা একটি পক্ষকে সমর্থন করছে। তাই বলে এমন তারিখ ঘোষণা দিতে পারে না। বিষয়টি নিয়ে তিনি তাঁদের সঙ্গে কথা বলবেন বলে জানান।

বাংলাদেশে তাবলিগের বিভেদ প্রকাশ্য হয় গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা থেকে। বিরোধিতার কারণে তখন বাংলাদেশে এসেও ইজতেমায় অংশ নিতে পারেননি তাবলিগের আমির ভারতের মাওলানা সাদ কান্ধলভী। এরপর থেকে দুই পক্ষের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। কওমী মাদ্রাসার আলেমদের পাশাপাশি হেফাজতে ইসলামের সমর্থকেরা সাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আর সাদের পক্ষে আছেন তাবলিগ জামাতের নিয়মিত নেতাদের একটি অংশ। ধর্ম নিয়ে সাদের কিছু বক্তব্যের কারণে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

টঙ্গীতে ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাবলিগের দুই পক্ষ গত বছরের ১ ডিসেম্বর রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই দিন ময়দানেই সাদের অনুসারী এক মুসল্লি নিহত হন। গুরুতর আহত আরেক মুসল্লি (সাদের অনুসারী) এক মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২ জানুয়ারি মারা যান। দুই পক্ষের এমন অবস্থানের পর সরকারের সঙ্গে কয়েক দফায় সভা শেষে ২৪ জানুয়ারি ইজতেমার তারিখ নির্ধারণ হয়। ওই দিন ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগের দু’পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ১৫-১৮ ফেব্রুয়ারি ইজতেমার তারিখ ঘোষণা করে ।


এ ক্যটাগরির আরো খবর..