চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে সর্বশেষ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৪ ঘণ্টায় আরও ২৩৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯০ জনে।

আজ সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীর ২৩৩ জনের মধ্যে ঢাকাতে ২১৩ জন ও ঢাকার বাইরে রয়েছেন ২০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ১৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার চারজন ও অন্যান্য বিভাগে ১৪৬ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯০ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮৯৫ জন রোগী। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।