× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর

চরমনাই পীর নয় ভন্ড -এ্যানী চৌধুরী 

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
চরমনাই পীর নয় ভন্ড

বিভিন্ন সময়ে আওয়ামীলীগকে সঙ্গ দিয়ে তাদেরকে স্বৈরাচারী হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে ইসলামী আন্দোলন। বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন জাতীয় বেইমান, চরমনাই পীর নয় ভন্ড। বলেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আউটার স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ৮৫ সালে ও ৯৬ সালে জামায়াত ইসলামী আওয়ামী লীগকে সঙ্গ দিয় শুধু আমাদের সাথে বেইমানি করেনি তারা পুরো জাতির সাথে বেইমানি করেছে। ইসলামী আন্দোলন পীর নয় তারা হলো বন্ড। গত ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু তখন আমরা ইসলামী আন্দোলনকে খুঁজে পাইনি। ১৪ নির্বাচন, ১৮ নির্বাচন ও ২৪ নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য এই ইসলামী আন্দোলন তথা হাতপাখা কাজ করেছে। ইসলামী আন্দোলন এখন পিয়ারের নামে আন্দোলন করে পরিস্থিতি টাকে গোলাটে করছে। নির্বাচনী পরিবেশকে বিন্ন খাতে নেওয়ার জন্য কাজ করছে ইসলামী দল গুলো।
এ্যানি আরও বলেন, ইসলামী দল গুলো বৃদ্ধা আঙ্গুলী দেখাচ্ছে। ইসলামী দল গুলো পিয়ারের নামে যে আন্দোলন করছে। এতে নির্বাচনী পরিস্থিতি টাকে গোলাটে করছে। এগুলোর বিরুদ্ধে ঐক্যের বিকল্প নাই। আমাদের সকলে ঐক্যবদ্ধ খাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ঐক্যের কথা কলেছেন ইস্পাত দৃঢ় ঐক্য। আগামী দিনে আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডুবলি কেট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।
সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবি উল্যাহ। স্বাগত বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, এডভোকেট হাফিজুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..