× Banner
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকাকে ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা

ঘুর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে  -ত্রাণ প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

“ঘুর্ণিঝড় বুলবুল” মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে । সতর্কতা সংকেত এখন ৭ রয়েছে, উপকুলীয় অঞ্চলের মানুষজন ও তাদের গবাদিপশু যেন নিরাপদে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। ইতিমধ্যে “ঘুর্ণিঝড় বুলবুল” সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা/কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। উপকুলীয় জেলা/উপজেলায় এ বিষয়ে সতর্কতামুলক প্রচারনা কার্যক্রম জোরদার করা হয়েছে। বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় মন্ত্রনালয়ের সভাকক্ষে আয়োজিত “ঘুর্ণিঝড় বুলবুল” মোকাবিলায় আগাম সতর্কতা,করনীয় ও প্রস্তুতি বিষয়ক এক সভাশেষে আয়োজিত সাংবাদিকদের ব্রীফিংয়ে এসব কথা বলেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন(অবঃ) তাজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: শাহ্ কামাল এবং সংশ্লিষ্ট অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ইতিমধ্যে উপকুলীয় ৭টি জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়খালী, ভোলা এবং পিরোজপুরে ২ হাজার করে মোট ১৪ হাজার শুকনো খাবারের প্যাকেট এবং নগদ ১০ লক্ষ করে মোট ৭০ লক্ষ টাকা, ২শত মেঃটন করে ১৪শত মেঃটন চাল  এবং নোয়াখালী,লক্ষ্মিপুর,ফেনী,চাঁদপুর,চট্টগ্রাম ও কক্সবাজারে ৫ লক্ষ করে মোট ৩০ লক্ষ টাকা,১শত মেঃটন করে মোট ৬শত মেঃটন চাল বরাদ্দ দেয়া  হয়েছে । চাহিদা অনুযায়ী আরো বরাদ্দ দেয়া হবে ।

প্রতিমন্ত্রী আরো জানান,দুর্যোগ প্রবণ জেলাসমুহের মানুষজনকে সরকার কর্তৃক প্রদত্ত “পারিবারিক সাইলো”– তে প্রয়োজনীয় খাবার ও দ্রব্যাদি সংরক্ষণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..