× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে

বরিশালের গৌরনদী উপজেলার সিমান্তবর্তী হোসনাবাদ এলাকায় আড়িয়াল খাঁ নদীর মোহনায় বালুবাহি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দুদফা অভিযান চালিয়ে সোমবার সকাল সারে ১১টায় নিখোজ পান্নু বেপারি (৫৫)র লাশ উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, রবিবার রাত সারে নয়টার দিকে আড়িয়াল খাঁ ও সন্ধা নদীর সংযোগস্থল গৌরনদীর সিমান্তবর্তী হোসনাবাদ সাহেবেরচর এলাকায় ঢাকাগামী বালুবাহী ট্রলার এমভি রুবাইদার সাথে যাত্রীবাহী ট্রলারের মূখোমূখি সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে চালকসহ পাঁচ যাত্রী ছিলেন। অপর যাত্রীরা সাতারকেটে তীরে আসতে পারলেও ট্রলারের যাত্রী নান্নু বেপারি নিখোজ হন।

সোমবার সকাল সারে ১১ টায় নিখোজ নান্নু বেপারির লাশ উদ্ধার করে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল। নিহত পান্নু বেপারি মুলাদি উপজেলার সাহেবের চর গ্রামের সিরাজ বেপারির ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক। মুলাদি থানা পুলিশ বালু টানা এমভি রুবাইদা নামক ট্রলারটিকে আটক করেছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বিপুল হোসেন এ প্রতিনিধিকে জানান, ২য় দফা অভিযানের পর সোমবার সকাল সারে ১১ টায় রামারপোল নামক এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..