বরিশালের গৌরনদীতে আজ শনিবার সকালে গ্রাম ভিত্তিক মাশরুম ও অল্টারনেটিভ মেডিসিনের ইতিবাচক প্রচার বিপনন ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে ড্রিম মাশরুম সেন্টার ও ডি এম সি ল্যাবরেটরিজ মাগুরার পরিচালক মোঃ বাবুল আক্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বাথী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমসি ল্যাবরেটরিজের প্রতিনিধি মোদাচ্ছের বিশ্বাস, আব্দুল মতিন সহ অনন্যরা। অবহিতকরণ সেমিনারে এ সময় প্রায় দু’শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে।




