সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের উদ্যোগ আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান হয়েছে।
আজ বুধবার সকাল ৪ টায় বাঁকাই বাজার টল ঘরে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মতলেব মাতব্বর এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান হোসেন ফরহাদ মুন্সি, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান দ্বীপ ও উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।




